বোয়ালখালীতে মোছলেম উদ্দিনের শোকসভা কাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম–৮ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এবং বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আলম স্মরণে এক শোক সভা আগামীকাল (১০ জুন) বিকেল ৩টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, নোমান আল মাহমুদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি এস এম আবুল কালাম।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে আদালতের দ্বারস্থ হচ্ছেন ইমরান খান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা