বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের দৃপ্ত ৬৬ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার সকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক নাট্যজন শামসুল কবীর রিটন এবং বাচিকশিল্পী ও নন্দনশৈলী সাহিত্য পত্রিকার সম্পাদক আয়েশা হক শিমু।
অতিথিরা বলেন, ভালো শিল্পী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে হলে অন্যের প্রতি সেবার মনোভাব, শ্রমে নিষ্ঠাবান, নিজেকে সংযম ও সত্যকে ধারণ করা জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধনের অর্থ সম্পাদক অনুপম শীল। উপস্থিত ছিলেন বোধনের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার–প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, শংকর প্রসাদ নাথ, শুভাগত বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, ডেজি চৌধুরী, ইভান পাল, হাসিবুল ইসলাম শাকিল প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন ঋত্বিকা নন্দী, সুচিত্রা বৈদ্য, কুলদীপ নাথ, অনুদীপ নাথ, সৌপ্তিক বড়ুয়া সুদিন, স্বস্তিক বড়ুয়া পৃথিবী, নবোঢ়া রক্ষিত, ঈশান চৌধুরী, মৃন্ময়ী চক্রবর্তী, অরিত্রি বড়ুয়া ও নীলান্তিকা বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন বোধনের প্রত্যয়ী ৬৫ আবর্তনের প্রশিক্ষণার্থী সঞ্চিতা দাশগুপ্তা ও এ্যানি রুদ্র। প্রেস বিজ্ঞপ্তি।












