বোধের অঙ্কুরে থাকে
বোধিস্বত্ব জ্ঞান
বোধের গভীরে থাকে
মহা অজ্ঞান
গোলাপ অঙ্কুরে থাকে
জন্মাংকুর
বোধিসত্তা চিরঞ্জীব
প্রবল ভাঙচুর
নিজ বোধে
হয় না শোধ
জন্ম কলঙ্ক
প্রদীপ্ত পৌরুষ পারে
দিতে
মুছে ক্রোধ
বোধে কি কখনো থাকে
লাল অহংকার
দুইয়ে দুয়ে চার নয়
তিনের সংসার
আমি বোধ
তুমি বোধি
আমি নদ
তুমি নদী
একে অপরের
পাই দেখা যদি…………












