বৈশাখী মেলা

এয়াকুব সৈয়দ | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাঙলা সনের আসছে বৈশাখ

পান্তা ইলিশ কই

পাড়া গাঁয়ে ধূম পড়েছে

আনন্দে হৈ চৈ।

মহাজনের হাল খাতাতে

বছর হবে শুরু

কাল বৈশাখীর মেঘের ঘটায়

ডাকছে দেয়া গুরু।

মেঠো পথে বটের ছায়ায়

বৈশাখী সেই মেলা

ঝাউবনেতে দস্যিছেলের

চড়ুইভাতি খেলা।

মনের মাঝে রঙের দোলা

উপচে পড়ে আজ

ফুল ও ফলের গন্ধে ভরা

কি অপরূপ সাজ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখে
পরবর্তী নিবন্ধজাতিসত্তার উৎসব বাংলা নববর্ষ