বেতাগীতে হাফেজ শাহ বজলুর রহমান (রহ.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার বেতাগীতে হযরত হাফেজ শাহ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বেতাগী আনজুমানে রহমানিয়ার পরিচালনায় গত বুধবার সকালে বেতাগী ৪ নম্বর ওয়ার্ড শাহ রহমান সবুজ পল্লীতে মাদ্রাসা প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। মাওলানা মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, জাহাঙ্গীর নেওয়াজ, মাওলানা মুহাম্মদ শাকিল, হাফেজ মুহাম্মদ ইলিয়াছ, অভিভাবক মুহাম্মদ মামুন ও শিক্ষক জোবাইর হোসেন মামুন প্রমুখ। অনুষ্ঠানে নূরানী শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতার ১৪টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহা : আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মহিমায় ভাস্বর
পরবর্তী নিবন্ধউইকেটের বিশ্বরেকর্ড অখ্যাত বোলারের