বৃষ্টিভেজা এক বিকেল।
কাচের ওপাশে দাঁড়িয়ে ছিলো সে।
তার ভেজা চুল বেয়ে পড়া জল
গড়িয়ে পড়ছিলো কপালে।
চোখের পাতায়।
পলকে পলকে কাঁপছিলো চোখ।
হাতে এক কাপ কফি।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি।
আমি জানালা দিয়ে তাকিয়ে
দেখছিলাম তার সেই চিত্র।
মনে হচ্ছিল এ যেন এক সিনেমার দৃশ্য।
দৃষ্টি কচলে আবার দেখি, পুনঃপুন
বৃষ্টি, কফি আর সে– এই তিনের মিশিলে
তৈরি হওয়া এক মায়াবী পরিবেশ।
আমি তার প্রেমে পড়েছিলাম।
সেই বৃষ্টির বিকেলে,
যখন সে কফি হাতে দাঁড়িয়ে ছিল।






