বুড়িশ্চর শাহী দরবারে ছালে আহমদ শাহের (র.) ৭০ তম ওরশ সম্পন্ন

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বুড়িশ্চর শাহী দরবার শরীফে শাহ্‌ছুফি হযরত সৈয়দ ছালেহ্‌ আহমদ শাহের (র.) ৭০ তম বার্ষিক ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণে জিকিরে গাউসুল আজম মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। জিকরে গাউসুল আজম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ–সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.)। প্রধান আলোচক ছিলেন রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী, সম্মানিত আলোচক ছিলেন গোমদন্ডী দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হোসাইন (ম.)। এস এম মহিউদ্দিনের সঞ্চালনায় ও শাহাজাদা সৈয়দ জাকের উল্লাহর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন পীর মাশায়েখ–আলেম ওলামা–বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ নিষিদ্ধ চায় ক্যাব
পরবর্তী নিবন্ধচন্দ্রপৃষ্ঠে অক্সিজেন সংগ্রহের উপায় উদ্ভাবন নাসার