হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম জোহরা–ফয়েজ মহিলা মাদ্রাসার ত্রি–বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ মে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার সুপার মাওলানা সালেহ নুর আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেলাল আহমদ চৌধুরী। সভায় প্রধান অতিথি বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা কমপ্লেঙের স্থানীয় প্রধান শেখ মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জহিরুল হক বাবুল, জাফর আহমদ, আলী হোসেন, মোহাম্মদ ইউসুফ। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিগত মেয়াদের প্রতিবেদন তুলে ধরেন ইকবাল হোসেন সওদাগর। আলোচনায় অংশ নেন, ব্যাংকার নিয়াজ আহমেদ সোহেল, মাওলানা সেলিম খান ইলিয়াছি, নুরুল আজিজ, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ জমির উদ্দিন। শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।













