বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতি গোলের নয়া বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ২৩তম আসর। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৮৮ ম্যাচে ১৪টি আত্মঘাতি গোল হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আত্মঘাতি গোলের রেকর্ড। এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ আত্মঘাতি গোল হয়েছে ২০১৮ সালের আসরে, ১২টি। আট বছর আগের বিশ্ব রেকর্ড ২৩তম আসরে ভেঙ্গে গেল। ডালাসে শেষ ৩২ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করেন মিশরের মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে ১৩তম আত্মঘাতী গোলদাতা হিসেবে নাম তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন হানি। তার গোলে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের ক্ষেত্রে ২০১৮ সালের রেকর্ড ভেঙ্গে যায়। এরপর মায়ামিতে আর্জেন্টিনা–কেপ ভার্দের ম্যাচেও আত্মঘাতী গোল হয়। বিশ্বকাপের ইতিহাসে দু’বারই ১০ বা তার বেশি আত্মঘাতি গোল হয়েছে। ২০১৮ সালের পর হলো এবারের আসরে। এছাড়া বাকী ২১ আসরের কোনটিতেই আত্মঘাতি গোলের সংখ্যা দুই অংক স্পর্শ করেনি।












