বিভ্রান্ত ভ্রমণে

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

যতোই তুমি সমুদ্রের কাছে

সমুদ্র উড়ে যাবে অন্য কোথাও,

সমুদ্র তোমাকে সাপোর্ট দেবে না আজ

তুমি বরঞ্চ ট্রেন ছেড়ে একা ছুটে এসো

নিরালা প্রবাল দ্বীপেএখানে আমি আছি

আছে আমার বিশাল উদার বুক

তুমি আসলে এখোন কোথায় আছো

সপ্তসঙ্গীর নিরুপদ্রব ছায়ায়

শুকিয়ে যাবে তোমার ফুটন্ত দেহ

শুকনো হরিতকির মতো

বরঞ্চ তুমি একটু সবুর করো

পান্থশালার সুবিন্যস্ত কামরায়

ইচ্ছেমতো সঞ্চালিত হও

বন্য শিহরণেনির্ভুল নৈকট্যে

উদ্বাহু দাঁড়িয়ে উম্মাদ আমার আঙুল

যতোই তুমি সমুদ্রের দিকেসীমান্ত

এসে ছুঁয়ে দেবে উষ্ণ ধূসর বুক

নিম্নগুহায় তপ্ত জলযান

দিকভ্রান্ত তরীর মতো আটকে যাবে

আমার পিয়াসী ঠোঁট

পূর্ববর্তী নিবন্ধউষ্ণতার ছোঁয়ায়
পরবর্তী নিবন্ধবিতর্ক কি আমাদের যুক্তিবাদী করে, নাকি শুধু তর্কপ্রবণ