মুক্ত আকাশে মুক্ত হাওয়ায়
ওড়ে বেড়ায় ডানা মেলে,
গন্তব্য কোথায় শুধায় আমাকে।
বলি, মুক্ত নীল আকাশ,
আকাশের বিশালতার মাঝে উদাস হাওয়া।
মন ভেজানো কথামালা টইটম্বুর ভালোবাসা।
যেখানে মেঘবালিকা খেলা করে, মেঘে মেঘে সখ্য।
শৈশব কৈশোর থেকে শেষ অবধি, সেখানে সব
কোমলতা আর স্বাধীনতা। রক্তে মজ্জায় কেবল
বীরত্ব আর বীরত্ব। আমি তখন একটি জাতি,
একটি সমাজ, একটি দেশ, আমি ভালোবাসি
উড়তে, চলতে শেখাতে এবং শিখতে।
বজ্রের আঘাতে নুয়ে না পড়া সৈনিক আমি
চঞ্চল, চপল চিরতরুণ– সুখে আনন্দে
ছুঁয়ে যায় মন। বিরহের কন্টকমালায়
সিক্ত হই সেই উষ্ণতার ছোঁয়ায়
অযত্নে লালিত দুর্লভ ক্ষণে।








