বিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাংলানিউজের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, . মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধজীবনের টানাপোড়েন, ক্লান্তি ও অন্তর্নিহিত লড়াইকে পর্যবেক্ষণ করেছেন মনিরুল
পরবর্তী নিবন্ধনারী কথাসাহিত্যিকদের সৃজনশীল অবদান নিয়ে আলোচনা