বিটিপি’র শোহাদায়ে কারবালা মাহফিল

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করে, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন মওলা হোসাইন (.) এবং তাঁর সফরসঙ্গী আহলে বাইতে রাসূলগণ (.)’-শোহদায়ে কারবালা মাহফিলের প্রধান আলোচক মুহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলাম এ মন্তব্য করেন। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় দৈনিক আজাদী মিলনায়তনে বাংলাদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত উক্ত শোহাদায়ে কারবালা মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র প্রেসিডিয়াম মেম্বার ও চট্টগ্রাম দরবার শরীফের পীর হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, নবী পরিবারের সদস্যদের ভালোবাসা ও মোহাব্বত করা প্রতিটি ঈমানদের কর্তব্য। আহলে বাইত (.)-এর প্রতি ভালোবাসা গুনাহ মাফের অন্যতম মাধ্যম

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, আহমদীয়া হোসাইনিয়া দরবার শরীফের পীরে তরিকত ছৈয়দ গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি, কেন্দ্রীয় যুব আহ্বায়ক ছৈয়দ ছরোয়ার আলম (শাহ মিডু), হযরত মোঃ সোলায়মান পারভেজ মির্জাপুরী, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা সহসভাপতি আগ্রাবাদস্থ আস্তানায়ে নজীর ভাণ্ডার দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত আল আজহারী। চট্টগ্রাম দরবার শরীফের শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডুর সঞ্চালনায় এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া খানকাহ শরিফের অন্যতম পরিচালক হযরত সৈয়দ সুলতানুল আলম খোকন, সুফি মোহাম্মদ দেলোয়ার হোসেন তসলিম, জেলা সেক্রেটারী সুফী মোহাম্মদ আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু, সংবাদকর্মী রশিদুল হাসান সাহেদ, সুফি শিল্পী আবু তালুকদার হাবীব, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম, ভাইস প্রিন্সিপল মাওলানা তানভীরুল ইসলাম আলকাদেরী, হযরত মাওলানা হায়দার আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকবিরোধী দিবস উপলক্ষে আর্কের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা