বিজয় স্বপ্ন ফারুক হাসান | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১০ পূর্বাহ্ণ বিজয় স্বপ্ন জন্মভূমি দেশের সোঁদা মাটি, মন-বলাকার ফানুস ওড়ে হৃদয় শীতল পাটি। কত্তোরকম স্বপ্ন দেখি শোলক দিয়ে গাঁথা মন কেঁদে রয় পারিজাতের সুখের মায়া পাতা। বিজয় আমার ফুল, পাখি আর নদীর কলতান, বুকের ভেতর উথলে ওঠে বাউল সুরের গান।