বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে ধ্বংস করেছে

পটিয়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচর্যার পরিবর্তে মেরুদন্ড ভেঙ্গে ধ্বংস করেছে। এটা একটা বড় ষড়যন্ত্র। কারণ মেরুদন্ড ভেঙ্গে দিলে জাতি আর দাঁড়াতে পারবে না। তিনি বলেন, শিক্ষকদের তথ্য মতে ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষার্থীরা পড়া লেখা না করলেও, পরীক্ষায় খাতায় কোন রকমে লিখলেই পরীক্ষায় পাস করাতে হতো। এভাবে শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেয়া দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং শিক্ষার্থীদেরকে বইমূখী করতে কাজ করছে। শিক্ষক ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে।

তিনি গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম আয়োজিত বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপন অভিযান উপলক্ষে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডিডি (হিসাব ও নিরিক্ষণ) ও বৃক্ষরোপণ অভিযানের কমিটির আহবায়ক প্রফেসর মুহাম্মদ একরামুল হক, শিক্ষা বোর্ডের উপসচিব প্রফেসর মোহাম্মদ মোরশেদ আলম, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারনুর রহমান, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা, শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মন্নান। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, গাজী আবু তাহের, শফিকুল ইসলাম, মোহাম্মদ হাসান চৌধুরী, মো. জসিম উদ্দীন, আবু ইউছুপ, মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা ও শিক্ষকবৃন্দ প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান এবং শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সম্মাননা স্মারক তুলে দেন। শেষে এমপি এনামুল হক এনাম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গনে এমপি এনামসহ অতিথিবৃন্দ বিভিন্ন গাছের চারা রোপণে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধএডিস মশার বংশবিস্তার থামিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব