দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শন ছিল জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় দেশের দরিদ্র, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজও মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে যাচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরো জোরদার করার আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার আনোয়ারা পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনএ পরৈকোড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু বক্কর। বিএনপি নেতা আবু বক্কর লিটনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরোয়ার হোসেন মাসুদ, এম.মনছুর উদ্দীন, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিদার হোসেন চৌধুরী, আজিজুল হক, আবদুল করিম, ইসমাইল বিন মনির, রুবাইয়াত খান শিফাত, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, বোরহান উদ্দিন, আবদুল আজিজ, বজল আহমদ, আনোয়ার, আকতার কামাল, নুরুল আনোয়ার, জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ, ফেরদৌস, এরফানুর রশিদ, তানভীর উদ্দিন আরিফ, দিদারুল ইসলাম, জুয়েল, লোকমান, সোহেল, হারুণ, এনাম, হানিফ, হোসেন মিঠু, লিটন, অহিদ, ছাত্রদল নেতা সাহেদ, সাকিব, মোবারক, রিহাজ, আশফি, রিয়াদ, সাইদুল, জুনাইদ, মেহেদী, হিরু, ঈশান, রাফি, ওহাব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












