জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াত কর্মীদের আত্মগঠন ও সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে দ্বীন বিজয়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কুরবানীর মাধ্যমেই ইসলামী বিপ্লব সফল করতে হবে। সরকারের অবহেলা ও দুর্বলতার কারণে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তিনি নারী–শিশুসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। গত ২৩ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের চালিতাতলী ও হাজীরপুল সাংগঠনিক ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে এবং সরোয়ার আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেন এবং ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আমির মুহাম্মদ নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।











