বার্লিনে বামপন্থিদের জয়, উত্তরপূর্বাঞ্চলে উড়ল চরম ডানপন্থিদের পতাকা

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

জার্মানির রাজধানী বার্লিনের রাজ্য নির্বাচনে চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের ক্ষমতাসীন রক্ষণশীলদের হারিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে চরম বামপন্থি দল ডি লিংকে (দ্য লেফট)। খবর বিডিনিউজের।

অন্যদিকে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেক্লেনবুর্গফোর্পোমার্নে বড় জয় পেয়েছে চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। সোমবার নির্বাচনের পর কর্তৃপক্ষের ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী বার্লিনে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে ডি লিংকে। চ্যান্সেলর ম্যার্ৎসের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ১৮ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকলেও ১৯৯০ সালে জার্মানির পুনরেকত্রীকরণের পর এবারই প্রথম মেয়রের পদ ডি লিংকেকে অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসমুদ্রপথে ইউরোপযাত্রা কমলেও বাড়ছে প্রাণহানি : আইওএম