বাবলু হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে গত শুক্রবার গভীর রাতে বিএনপি কর্মী বাবলু হত্যার ঘটনায় এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গত শনিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম। থানা থেকে জানানো হয় পূর্ব রাউজান এলাকা থেকে গ্রেপ্তার করা দুই আসামি হচ্ছে হত্যা মামলার ৩নং আসামি মৃত আব্দুর রহিমের ছেলে মো. শফি (৩৯) ও ৫নং আসামি নুরুল আমিনের ছেলে মো. সুমন (৩৩। একজন পূর্ব রাউজান, রহমতপাড়া ও আরেকজন ঢালার মুখ কাজী পাড়ার বাসিন্দা। গতকাল রোববার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত গভীর রাতে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলু (৩৪) নানার বাড়ি থেকে ফেরার পথে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকায় একদল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা আবুল কালাম নাম উল্লেখ করে ১২ জনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধঝোপে বস্তার ভেতর ২৩ লাখ ৭৩ হাজার টাকা
পরবর্তী নিবন্ধ৩৬ ঘণ্টার ব্যবধানে রাউজানে এবার যুবদলকর্মী খুন