বান্দরবানে ১৯ তরুণের কর্মমুখী প্রশিক্ষণে নতুন পথচলা

সেনাবাহিনীর উদ্যোগ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার (এসি) মেরামত প্রশিক্ষণ কোর্সের শেষদিনে প্রশিক্ষিত ১৯ জন তরুণের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। গতকাল বুধবার বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সনদপত্রে বিতরণ করেন। এসময় অন্যান্যদের বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে। আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ নিতে পারবেন। কর্মমুখী এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তাদের আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ডিগ্রির বাইরে : ক্যাম্পাস থেকে কর্পোরেট’
পরবর্তী নিবন্ধবিচারপ্রার্থী জনগোষ্ঠীর সেবায় আইনজীবীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে