বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার আসন্ন নির্বাচন সংক্রান্ত নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রস্তুতি সভা গত ১৯ এপ্রিল নগরীর বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন সংক্রান্ত খসড়া আচরণ বিধি প্রণয়ন এবং আগামী ৯ জুন বাজুস চট্টগ্রাম শাখার নির্বাচনকে সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন যেন স্বচ্ছ, সুষ্ঠু ও আনন্দমুখর হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার সাধন চন্দ্র ধর, সদস্য খনরঞ্জন রায় ও মো. ছালেহ আহমেদ এবং আপিল বোর্ডের চেয়ারম্যান ও বাজুস চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, সদস্য আনোয়ারুল হক খোকন ও রনজিত কুমার বণিক। প্রেস বিজ্ঞপ্তি।












