বাঙালির বৈশাখ

লাকী সেন | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

জরাজীর্ণ ধুয়ে মুছে যায়, যাক

সকলে একসাথে ভালো থাক,

পঞ্জিকার পাতায় বছরের কথা

সব কিছু আছে তাতে গাঁথা।

ডালে ডালে হলদে আম্র মুকুল

বাজারে সেজেছে বিউ ফুল,

শোভা পাবে বাঙালির ঘরে ঘরে

নতুন বছরের শুভ আগমনে।

জমছে মেলা পুতুল খেলা

কবিতানাচে গানের মেলা,

চঞ্চল মনে রেশমি চুড়ির শব্দ

কপোলেতে লাল টিপ যব্দ।

সাদা লালে সারি সারি

চলতে চলতে মাতামাতি,

সি আর বি পুরনো গাছগুলো

দেখতে লাগে ভীষণ ভালো।

গরম মাতাল হাওয়া চৈত্রের

বৈশাখের চেতনায় বিভোর,

পথের ধারে ভাট ফুলের ঘ্রাণ

নতুন আলোয় জাগুক প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী বন্দনা
পরবর্তী নিবন্ধপাহাড়-সমুদ্রের বৈশাখ