বাকলিয়ায় এতিম-দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

হাফেজ নগর সমাজ সেবা সংঘের উদ্যোগে এবং সমাজেসেবী রিমা আকতারের আর্থিক সহযোগিতায় বৃহত্তর বাকলিয়ায় এতিম, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রিমা আকতার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. ফজলুল করিম খোকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক আন্দোলন সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন এবং হাফেজ নগর সমাজ সেবা সংঘের সহসভাপতি মো. মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ নগর সমাজ সেবা সংঘের সভাপতি আবদুল মান্নান মান্না এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইদারাতুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচর-চাকতাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল