বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজে এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। পূর্ণ শক্তির দলের নেতৃত্বে যথারীতি থাকছেন টেম্বা বাভুমা। নরকিয়া ও ডি জর্জির পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন জুবাইর হামজা। নরকিয়া ছাড়াও সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে দারুণ বোলিং করা কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের সঙ্গে ড্যান প্যাটারসন, ভিয়ান মুল্ডার ও করবাইন বশ। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিবেচনায় রাখা হয়নি লুঙ্গি এনগিডিকে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের জন্য আগামী ১১ নভেম্বর শুরু হবে তাদের প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : টেম্বা বাভুমা, মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিক নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন।










