বাংলাদেশে আলিবাবা ডটকমের চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড কর্পোরেশন

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী বিটুবি মার্কেটপ্লেস আলিবাবা ডটকম, যা আলিবাবা ইন্টারন্যাশনালের একটি অঙ্গপ্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের অনুমোদিত চ্যানেল পার্টনার হিসেবে স্প্রিংফিল্ড কর্পোরেশনকে নিয়োগ দিয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে স্প্রিংফিল্ড কর্পোরেশন বাংলাদেশের উৎপাদক, সরবরাহকারী, রপ্তানিকারক এবং ব্যবসায়ীদের আলিবাবা ডটকমের বৈশ্বিক ডিজিটাল মার্কেটপ্লেসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সমপ্রসারণে সহায়তা করবে। আলিবাবা ডটকম বর্তমানে বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করে একটি শক্তিশালী বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশালিস্ট (চ্যানেল অপারেশন) মি. ভ্যানিয়া, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সনোবার মাইরা, স্প্রিংফিল্ড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ, হেড অব বিজনেস (ঢাকা) উম্মে রোকেয়া নিশাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধএমটিবি ট্রেড এক্স : যেকোনো সময় ও স্থানে স্মার্ট ট্রেডের আধুনিক সুবিধা