বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী এলাকার ধর্ষণসহ নানা অপরাধে দণ্ডিত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৪৫) প্রকাশ সিএনজি রফিককে বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, ০৪ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্বার করা হয়। আটক রফিক বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী ৮নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাড়িতে স্ত্রীর অনুপস্থিতে নিজ কন্যাকে ধর্ষণ করলে সে ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে সে আত্নগোপনে চলে যায়। এ ঘটনা নিয়ে সারাদেশে আলোচনা শুরু হলে তাকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, ধর্ষণ মামলার পর সে সাগরে সহ বিভিন্নস্থানে আত্নগোপনে ছিল। গোপনে আসার খবর পেয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়।











