জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে গতকাল শনিবার ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এসময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্রদের মৌলিক দাবি ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আগামীতে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, সামিয়াত আমিন জিসান, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, ফখরুল ইসলাম শাহীন, সদস্য শামসুদ্দিন শামসু, আবু কাউছার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, এনামুল হক এনাম, আব্বাস উদ্দিন প্রমুখ।
চবিতে ছাত্রদল : ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল, পুষ্পস্তবক অর্পণ ও ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে আনন্দ মিছিল করে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি নিউটন দত্ত, ইকবাল করিম, আইনুল কামাল, শাহাদাত হোসেন, আনিছুর রহমান, নকিব উদ্দিন চৌধুরী, হিসাম উদ্দিন, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, সাইফুল ইসলাম সায়েম, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব, তালিমুল ইসলাম সায়েম, অহিদুর রহমান, আবু শাহাদাত মোঃ আদিল, ছালামত উল্লাহ সালাম, মামুনুর রশীদ, আতিকুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মোঃ তমাল হোসেন, মোঃ মহসিন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, নোমান, হুমায়ন রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন মোর্শেদ মীর্জা, রাকিবুল ইসলাম, রাজু, মোহাব্বত, রফিক, তৌহিদ, আয়ুব, পারভেজ, ফয়সাল, সেলিম, দিদার, মোমিন, সনজয়, ওমর ফারুখ প্রমুখ।
সাতকানিয়া উপজেলা পৌরসভা ছাত্রদল : গতকাল শনিবার ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। র্যালিটি সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকা থেকে কঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। উপস্থিত ছিলেন আবুল হোসেন, আবদুস সবুর, ইলিয়াস, সোলাইমান বাবুল, মিজানুর রহমান মিজান, নাঈমুল আলম খোকন, রাসেদ খান, রাসেদুল কবির, মোহাম্মাদ ফিরোজ, শওকত মো: বাপ্পি, মহিউদ্দিন সাগর, নেজাম উদ্দিন রুবেল, ইউনুছ নুরী, মো: ফরহাদ, কামরুল ইসলাম শেবু, জিসান, ইদ্রীস ইমন, তৌহিদুল ইসলাম, এনাম, খোকা, জিয়া, মহিউদ্দিন, তারেক, সুজন, রাশেদ, ইয়াছিন, হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











