বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়ম থাকবে না

ব্যবস্থাপনা কমিটির সভায় জহিরুল ইসলাম এমপি

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, আবাসিক মেডিকেল অফিসার মুমিনুল হক, প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, উপজেলা এনজিও সমন্বয়কারী নজরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুর শহীদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংসদ সদস্য হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার নিজে খেয়ে মান যাচাই করেন এবং হাসপাতাল পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি থাকবে না। আপনারা মানবিক অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করুন। স্বাস্থ্য সকল সুখের মূল। মানুষের স্বাস্থ্য ঠিক না থাকলে কোনকিছুই ঠিক থাকে না। তাই মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসক, যন্ত্রাংশ, ওষুধসহ যাবতীয় ঘাটতি পূরণে পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান