বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সবুজ বনায়ন পরিকল্পনায় স্থান পরিদর্শন

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের উপকূলীয় এলাকায় প্রস্তাবিত বেড়িবাঁধ নির্মাণ কাজ এবং বেড়িবাঁধে সবুজ বনায়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থান পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা খাইরুল,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় সংশ্লিষ্টরা উপকূলীয় এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রস্তাবিত বেড়িবাঁধ নির্মাণের সম্ভাব্যতা, উপকূল রক্ষা, ভাঙন প্রতিরোধ এবং বেড়িবাঁধকে ঘিরে সবুজ বনায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি পরিকল্পিত বনায়ন বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকার পরিবেশ সংরক্ষণ,প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং স্থানীয় মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধহত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের যেকোনো মূল্যে খুঁজে বের করা হবে