নগরীর বাকলিয়ার বলীরহাটে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০–৪৫ বছর। গতকাল রোববার সন্ধ্যায় বলীহাটের ঘাটকুল স্লুইচগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, বলীরহাট ঘাটকুল স্লুইচগেট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নৌ পুলিশের জুরিসডিকশনে হওয়ায় নৌ পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। নৌ পুলিশ লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ শনাক্তের কাজ করছে।












