ইতিহাসের রেকর্ড বৃষ্টিতেও চট্টগ্রামে দ্রুত পানি নেমেছে

বাকলিয়ায় ত্রাণ বিতরণে চসিক মেয়র

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এবার রেকর্ড ১৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও চট্টগ্রাম শহর থেকে অত্যন্ত দ্রুততার সাথে পানি নেমে গেছে। আর যেসব এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি, সেখানে আমাদের পক্ষ থেকে শুকনো খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

গতকাল নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়ার ওয়ার্তের নয়া মসজিদ এলাকার আমির ফোরকানিয়া মাঠে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে এবং যুবদল নেতা এয়াকুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বাকলিয়া থানার ওসি জাহেদুল করিম এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সেকান্দর, তাহের জামাল, সোবহান, ইউনুস, ফারুক ও সোহেল। এ ছাড়া মানবিক সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক বারেক, কৃষক দলের সভাপতি নূরউদ্দিন খান, যুবদল নেতা বেলাল, সাকিব, সুমন, রুবেলসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন নিজ হাতে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমারত নির্মাণ আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ সিডিএ চেয়ারম্যানের
পরবর্তী নিবন্ধবারখাইন ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ