বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় সমপ্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সৌদি আরবের দাম্মামভিত্তিক সামাজিক সংগঠন দাম্মাম চন্দনাইশ প্রবাসী সমিতি। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ১৯ জুন বিকালে প্রদান করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন ভুট্টো, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোরশেদ আলম, সহসভাপতি মোহাম্মদ রাশেদের সার্বিক সহযোগিতায় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ শফি শিকদারের সার্বিক তত্ত্বাবধানে যুবসংঠক মুহাম্মদ আবদুল মুবিন চৌধুরীর পরিচালনায় অর্থিক অনুদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুহাম্মদ জামশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেনসাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জি.এম শাহাদত হোসাইন মানিক। অতিথিছিলেন, ইউপি সদস্য মুহাম্মদ সাইফুদ্দীন খান, গাউসিয়া কমিটি বরকল ২নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আলম খান চৌধুরী, মুহাম্মদ ইউসুফ চৌধুরী, জিএম তৈয়ব আলী, মুহাম্মদ কায়কোবাদ, মাওলানা মুহাম্মদ মাহবুু্‌বুল আলম চৌধুরী, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আজিজুর রহমান চৌধুরী রাসেল, মুহাম্মদ সাইফুদ্দীন তালুকদার, মুহাম্মদ মনির চৌধুরী টিটু, মুহাম্মদ আবদুল আজিজ, মুহাম্মদ বদরুল হক তালুকদার, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মাস্টার রশিদ আহমদ, ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন, গাজী মুহাম্মদ গিয়াস উদ্দীন আরফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শাহাদাতে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধরাউজানে কর্মশালায় প্রযুক্তিনির্ভর কৃষিপণ্য উৎপাদনের তাগিদ