অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে গতকাল সকালে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি গেইট এলাকায় ডিটিএম অপারেশন ভবনের সামনে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বন্দরের বিভিন্ন পদের কর্মীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি আধুনিক সরঞ্জামের কার্যকারিতা প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আপদকালীন সময়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তঃবাহিনীর সমন্বয়ে নিখুঁত অনুশীলনের লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় বন্দরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা–কর্মচারীদের পাশাপাশি বন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড অংশ নেয়।












