ফ্রান্স আমাদেরকেই ভয় পায় : ইয়ামাল

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ফ্রান্স ও ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে দুই ইউরোপীয় জায়ান্ট। আক্রমণাত্মক ফুটবলের কারণে স্পেনের চেয়ে কাগজে কলমে এগিয়ে ফ্রান্সই। কিন্তু সেটি মানতে নারাজ স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল। তিনি জানান, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের নিয়ে চিন্তিত ফ্রান্সও। তারা যদি কোনো দলকে ভয় পায়, সেটি আমরা। মরক্কোকে ২০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার রাতে ফ্যাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২১ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমির টিকিট নিশ্চিত করেছে স্পেন। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও চিন্তিত নয় স্পেন। কারণ সর্বশেষ ইউরো ও নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্প্যানিশরা। তাই তাদেরকে ফ্রান্স ভয় পাচ্ছে বলে করছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘কোনো দলই আমাদের সাথে সমানে সমান লড়াই করতে পারেনি। তারা সবাই রক্ষণাত্মক খেলছে। যা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তারপরও শেষ পর্যন্ত আমরাই জিতেছি। আমার মনে হয় ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই। ইউরো ২০২৪এ আমরাই তাদের বিদায় করেছিলাম।’ ইয়ামাল আরও বলেন, এই বিশ্বকাপের অন্যতম সেরা দুটি দল স্পেন ও ফ্রান্স। তারপরও ফ্রান্সের বিপক্ষে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী ইয়ামাল। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় ফ্রান্স ও আমরা বিশ্বকাপের সেরা দুটি দল। নিঃসন্দেহে দুর্দান্ত দটি দল। আকর্ষণীয় একটা ম্যাচ হবে। হাড্ডাহাড্ডি লড়াইও হবে। দেখা যাক কি হয়, তবে আমরা মোটেও ভীত নই। কারণ আমরা তাদের শেষ দুই ম্যাচে হারিয়েছি। এবার ভালো কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

পূর্ববর্তী নিবন্ধসমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস
পরবর্তী নিবন্ধটাইব্রেকারে গোল করতে না পারায় খুনের হুমকি ফুটবলার ও পরিবারকে