ফোন কানে নিয়েই টেক্সির স্টিয়ারিং, প্রাণ গেল যাত্রীর

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত, দুই শিশুসহ আহত আরও ৭

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি টেঙির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার হাটখোলা এলাকার মৃত আখতার উদ্দিনের ছেলে। আহতরা হলেন আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার তিন বছর বয়সী শিশু রানু আক্তার, কর্ণফুলীর ফকিনীরহাট এলাকার ছয় বছর বয়সী তাসলিমা আক্তার, হাইলধর পীরখাইন এলাকার মোহাম্মদ সোলাইমান (৫০) ও তার ছেলে মোহাম্মদ জারিফ (১৬), ইছাখালী এলাকার মোতাহার (৫২), তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ শাহীন (২৮) এবং বটতলী এলাকার আহসান উল্লাহ্‌ (৩৫)

স্থানীয় সূত্রে জানা গেছে, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি টেঙি চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে একটি গরুবাহী ট্রাক টেঙিটিকে ধাক্কা দেয়। এতে টেঙির সামনের আসনে থাকা আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় টেঙি চালক এক হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। চালকের অসতর্কতার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের ছেলে আবু তারেক বলেন, আমরা দুই ভাই কেপিজেডে চাকরি করি। পরিবার নিয়ে কর্ণফুলীর দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় থাকি। বাবা ফজরের নামাজ শেষে বাড়ি থেকে ভাড়া বাসায় আসছিলেন। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে জানতে পারি তিনি মারা গেছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা সুলতানা বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুসহ আটজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে এক বৃদ্ধ মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাচ গান আবৃত্তি কথামালায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধগরুচোর সন্দেহে রাউজানে বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যা