বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা প্রধান মো. মাইন উদ্দিনের স্ত্রী ফেরদৌসী আরা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। নামাজে জানাজা শেষে আগামী বুধবার নড়াইলের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ফেরদৌসী আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফেরদৌসী আরার মৃত্যুতে বিটিভি পরিবার শোকাহত। প্রেস বিজ্ঞপ্তি।












