আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিকদার ঘাটা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণাকালে শওকত হোসেন (৩২) নামের এক নৌকার সমর্থককে প্রতিপক্ষ হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বরুমচড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় ছমদিয়া এলাকায় নির্বাচনী পথসভা শেষে ১ নং ওয়ার্ডে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা করার সময় বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনে চৌধুরীর সমর্থকেরা আমার সমর্থকদের উপর হামলা চালালে আমার কর্মী শওকত হোসেন গুরুত্বর আহত হয়। তাকে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরী উল্টো নৌকার সমর্থকেরা তার নির্বাচনী অফিসে হামলা করেছে বলে অভিযোগ করেন।












