ফেইমের নেমেসিস আজ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ আজ মঞ্চায়ন করবে নাটক ‘নেমেসিস’। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এদিন প্রযোজনাটির দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বিকেল ৫.৩০ ও সন্ধ্যা ৭.৩০ এ। ফেইম নাট্যকলা বিভাগের ৩১তম প্রযোজনা, প্রখ্যাত বাঙলা নাট্যকার নুরুল মোমেন রচিত ‘নেমেসিস’ নাটকের প্রযোজনা উপদেষ্টা অসীম দাশ। নির্দেশনা ও অভিনয়ে মুবিদুর রহমান সুজাত। আবহ, চিত্র প্রক্ষেপণ ও নেপথ্যে সাবিহা বিনতে জসীম, আরিয়ানা হক রোদেলা ও অর্চি অনিন্দিতা। ব্যবস্থাপনায় ফেইম পরিবার। উল্লেখ্য, ফরাসী দূতাবাস, ঢাকা ও আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের যৌথ সহযোগিতায় নাটকটি মঞ্চে এনেছিল ফেইম নাট্যকলা বিভাগ। প্রতিটি মঞ্চায়নের প্রবেশপত্র পাওয়া যাবে মিলনায়তন টিকেট কাউন্টারে। শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শনে টিকেট মূল্যে ছাড় থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জও পেল না লিটনরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউটে শ্রোতার আসর