ফুলের মতো সুরের মতো
আমার মায়ের মন,
মায়ের আদর পেতে আমি
হাত পাতি সারাক্ষণ।
মায়ের মুখে মধুর হাসি,
আমায় দেখে হাসে
হাতটা ধরে মা যে আমায়,
বসিয়ে রাখে পাশে।
আমি বলি মাগো তুমি
যেও না আমায় ফেলে,
তোমায় নিয়ে বাঁচি আমি
থাকি হেসে খেলে।
কৌশিক রেইন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ
