তবু তো ছিলাম ভালো

সুরাইয়া জহুর শিরীন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

তবু তো ছিলাম ভালো,

আকাশের তারা গুণে গুণে

হইনি ক্লান্ত কখনো

সমুদ্রের ঢেউগুলো নিরন্তর

দিয়ে গেছে দোলা মনে,

নোনা জলের আরশীতে নিজের প্রতিচ্ছবি

আনমনা করে অকারণে।

তবুও ছিলাম ভালো

আকাশের নীল মেখে হৃদয় জুড়ে,

সাদা মেঘের পাল দেখে দেখে

কাটে অষ্টপ্রহর।

তবু্র জাগ্রত ছিলাম

স্বপ্নের জাল বুনে অবিরাম।

পূর্ববর্তী নিবন্ধফুলের মতো সুরের মতো
পরবর্তী নিবন্ধবন্ধু গড়ো