দুষ্টু লোকের ভাব ছাড়লে সুষ্ঠু চিন্তা–আসবে
তখন না হয় ভেবে চিন্তে বন্ধু ভালোবাসবে–
এখন নিজের মান বাঁচানোই ভেবে দেখি–ফরজ
আড়ি দিলেই বাড়ি দেবো পড়েনি তো– গরজ।
দুষ্টু লোকের ভাব ধরলে–সুষ্ঠু চিন্তা–ছাড়বে
পথে ও ঘাটে– কিংবা মাঠে– দুশ্চিন্তা– বাড়বে–
তাইতো বলি–ভেবে চিন্তে–বন্ধু গড়া–দরকার
নয়তো জীবন সুখের বদল দুখেই হবে ছারখার।
দুষ্টু লোকের ভার নয় তাই সুষ্ঠু স্বজন ধরবে
সুজন রসিক ধীরে ধীরে মানুষ তোমায় গড়বে।







