ফটিকছড়িতে বিএনপির শিক্ষাসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন করিম উদ্দিন মানিক, ইসমাইল হোসেন ইমন, নইম উদ্দিন নয়ন, মোহাম্মদ খোরশেদুল আলম, জিবাত হোসেন রুবেল, মোহাম্মদ জাহেদ, শাহিনুর আলম প্রমুখ।

মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ দিনে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে সুর-তালের লড়াই, মঞ্চ মাতালেন ৪১ প্রতিযোগী
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিল বন্ধ হবে না, আধুনিক করা হবে