ফাইনালে সুর-তালের লড়াই, মঞ্চ মাতালেন ৪১ প্রতিযোগী

ভয়েস হান্ট সিজন-৩

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন৩ এর ফাইনাল রাউন্ড গত সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই হয়ে ৪১ জন ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন যন্ত্রশিল্পী অভিজিৎ চক্রবর্তী, দীপঙ্কর ভট্টাচার্য সজল, সংগীত পরিচালক সুব্রত দাশ অনুজ, ব্যান্ডশিল্পী হাফিজ উদ্দিন আহমেদ মুবিন ও রায়হান আল হাসান।

প্রতিযোগীদের সঙ্গে যন্ত্রসঙ্গতে ছিলেন কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া, অক্টোপ্যাডে অনুজিত বড়ুয়া লিমন, তবলায় প্রীতম আচার্য্য, বেইস গিটারে তন্ময় বড়ুয়া ও লিড গিটারে সুচয়ন দে। উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ, সমাজসেবক মিন্টু দাশ ও প্রভাস দে।

২৬ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিজন৩ এর প্রথম রাউন্ড শুরু হয়। প্রাথমিক বাছাই শেষে ৪১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হন। সোমবার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়। এরপর প্রাথমিকভাবে ১২ জন প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপের নাম ঘোষণা করা হবে ২৫ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে। ফাইনালে অংশ নেওয়া ৪১ জন প্রতিযোগীর প্রত্যেকের হাতে সংগঠনের পক্ষ থেকে সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস হান্ট সিজন৩ এর আহ্বায়ক এস এম শাজাহান। সঞ্চালনায় ছিলেন যন্ত্রশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া ও প্রতিযোগিতার সদস্য সচিব রুবেল বড়ুয়া। উপস্থিত ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ, যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, মনোজ সরকার, লায়ন প্রবীর দত্ত, অসীম চন্দ বাপ্পি, পিযুষ সেন, ডা. দুলাল কান্তি চৌধুরী, রনি বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস, জগলুল পাশা, রাজীব নন্দী, ঝুলন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএয়াছিন শাহ কলেজ ও স্কুলে ক্বেরাত ও নাতে রাসূল প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির শিক্ষাসামগ্রী বিতরণ