ফটিকছড়িতে জালে আটকা ময়াল অজগর উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উত্তর উপজেলার সুয়াবিল ইউনিয়নে জালে আটকে পড়া একটি ময়াল অজগর উদ্ধার করেছে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সংস্থা নেচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশ (এনসিএএ)। পরে সাপটিকে সুস্থ অবস্থায় হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়াবিল ইউনিয়নের বৈদ্যের হাট বাজার এলাকায় একটি অজগরকে জালে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত সংস্থা এনসিএএকে জানান। খবর পেয়ে সংস্থাটির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের শত শত নেতা-কর্মী আটক
পরবর্তী নিবন্ধআজ হযরত শাহসুফি ধন মিয়া শাহ্‌ (রঃ) এর ৭০ তম বার্ষিক ওরশ