প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা–কর্মচারীদের টেবিল টেনিস ও ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ অক্টোবর স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষিকা শাহিন সুলতানার সঞ্চালনায় প্রেসিডেন্সি সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দীন, ডিরেক্টর (সিপিডি) নন্দন মিত্র, মিডল স্কুল চীফ কো–অর্ডিনেটর মোহাম্মদ শাখাওয়াত হোছাইন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম ও অনুষ্ঠানের আহ্বায়ক শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল এবং অন্যান্য শিক্ষক–শিক্ষিকাবৃন্দ।









