প্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের স্যোশিওলজি ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মো. সোলাইমান চৌধুরী। বিভাগের প্রভাষক মুহাম্মদ তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, প্রভাষক নুসরাত জাহান তানী, সায়ীদা জামান ও সিফাতুল ইসলাম। প্রধান অতিথি বলেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করেই মানুষের ব্যবহারের জন্য প্লাস্টিকের উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, প্লাস্টিক মানুষ ও পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। চবিতে শিক্ষকতায় যোগদানের আগে আমি একটি ব্রিটিশ কোম্পানিতে চাকরি করতাম। এই কোম্পানি বিভিন্ন ধরনের প্রচুর প্লাস্টিক উৎপাদন করতো। প্লাস্টিকের ভয়াবহ ক্ষতিকর দিক তারা লক্ষ্য করার পর প্লাস্টিক উৎপাদন থেকে সরে আসে। চসিক প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগও আজকের অনুষ্ঠান আয়োজন করে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের জন্য সচেতনতা সৃষ্টি করছে। এটা অত্যন্ত ভালো দিক। তিনি পরিবেশের সঙ্গে টেকসই উন্নয়নের সম্পর্কও তুলে ধরেন। ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এরপর উপাচার্যসহ অতিথিবৃন্দ ক্যাম্পাসে চারা রোপণ করেন। কর্মসূচিতে বিভাগের শিক্ষকশিক্ষিকাদেরকে চারাও উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই দশক পূর্তিতে তারুণ্যের উচ্ছ্বাসের বর্ণাঢ্য সদস্য পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধপারকি-সিইপিজেড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান প্যাসিফিক নীট ডিভিশনের