প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইথিকস রিভিউ বোর্ডের (ইআরবি) সভা গত ২১ জুন অনুষ্ঠিত হয়। গবেষণার নৈতিক মানদণ্ড নিশ্চিতকরণ, গবেষণা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং গবেষণার গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইথিকস রিভিউ বোর্ডের সভাপতি ফারজানা ইয়াসমিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপাচার্য এবং ইথিকস রিভিউ বোর্ডের পৃষ্ঠপোষক অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি গবেষণার ক্ষেত্রে নৈতিকতা, অংশগ্রহণকারীদের অধিকার সংরক্ষণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি গবেষণার গুণগত মান উন্নয়নে ইথিকস রিভিউ বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ইথিকস রিভিউ বোর্ডের এক্সটারনাল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। তিনি গবেষণার নৈতিক পর্যালোচনা প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










