প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩২তম সিন্ডিকেট সভা গতকাল শনিবার জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন যুগ্মসচিব আহমেদ শিবলী এবং চবি অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রয়াস বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচিতি সভা