প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর বাসসের। সাক্ষাৎকালে সেনা প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এসময় সেনা প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনদীপথে পাচারকালে ১৭ রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা