হাটহাজারীতে গত মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক বিষয়ক কার্যক্রম প্রদর্শন করে। উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে সহযোগিতা করে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের বিষয়ে সকলে সচেতন থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে। প্রত্যেক অফিস ও ভবনে অগ্নির্নিবাপক ব্যবস্থা রাখতে হবে। আর এ ব্যবস্থার মেয়াদের প্রতি খেয়াল রাখতে হবে। দুর্যোগের বিষয় মানুষ সচেতন নয় বলে প্রতি বছর বিপুল সম্পদের ক্ষতি হয়।












